সিলেট আদালত চত্ত্বর থেকে ৫ মামলার আসামীর পলায়ন: ২ এএসআই ক্লোজড

প্রকাশিত: ১:০৭ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৮

সিলেট আদালত চত্ত্বর থেকে ৫ মামলার আসামীর পলায়ন: ২ এএসআই ক্লোজড

Manual7 Ad Code

সিলেটের আদালতপাড়া হাতকড়া ফসকে পালিয়েছে ৫ মামলার এক আসামি! এই ঘটনায় দুই এএসআইকে ক্লোজ করা হয়েছে। পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার (১৩ মার্চ) দুপুরে সিলেটে আদালতপাড়ায় এ ঘটনা ঘটে। আসামি আলামিন (২০) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাগেরগাছা গ্রামের শফিউল আলম সুমনের ছেলে।

মহানগর পুলিশের সহকারী কমিশনার অমূল্য কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহপরাণ থানার একটি ডাকাতি মামলায় আদালতে হাজির করতে মঙ্গলবার সকালে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে জননিরাপত্তা ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি আলামিন ও বাবুলকে। সেখানে হাজিরা শেষে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় হাতকড়া খুলে পালিয়ে যায় আলামিন।

এই ঘটনায় আসামির দায়িত্বে থাকা এএসআই বেলাল উদ্দিন ও এএসআই শফিক মিয়াকে ক্লোজড করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশপাশি এ ঘটনায় মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার প্রণব কুমার রায়কে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Manual8 Ad Code

আসামিকে গ্রেফতার করতে না পারায় এ ব্যাপারে মামলা হয় সিলেট কোতোয়ালি থানায়। আসামি পলায়নের ঘটনায় পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code