বাহুবলে পঞ্চাশোর্ধ নারীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

বাহুবলে পঞ্চাশোর্ধ নারীকে পিটিয়ে হত্যা

Manual8 Ad Code

হবিগঞ্জের বাহুবল উপজেলায় তুচ্ছ ঘটনার বিরোধকে কেন্দ্র করে কদর চান বিবি (৫৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় নিহতের স্বামী জহুর আলী (৭০) আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে সিলেট হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। নিহত কদর চাঁন বিবি উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর স্ত্রী।

আহত জহুর আলীকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে উপজেলার তারাপাশা গ্রামের জহুর আলীর সঙ্গে একই গ্রামের জিন্নাত আলী ও আব্দুল মজিদের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে জিন্নাত আলী ও আব্দুল মজিদের লোকজন জহুর আলী ও তার স্ত্রী কদর চাঁন বিবিকে পিটিয়ে আহত করে।

Manual7 Ad Code

পরে গুরুতর আহত অবস্থায় স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কদর চাঁনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট যাওয়ার পথে কদর চান বিবির মত্যু হয়।

Manual7 Ad Code

বাহুবল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code