সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮
সিলেটের কানাইঘাটে ৫ বছরের শিশু কন্যাকে ধর্ষণকারী যুবককে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা যায়, বুধবার (২১ মার্চ) উপজেলার বড়চতুল ইউপির রায়পুর গ্রামের মৃত ছাত্তার আলীর পুত্র দুই সন্তানের জনক মন্তাজ আলী, পার্শ্ববর্তী বাড়ির ৫ বছরের এক শিশু কন্যাকে তার নিজ জনশুন্য বসত ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির যৌনাঙ্গ রক্তাক্ত জখম হলে চিৎকার শুরু করে। খবর পেয়ে মেয়েটির পরিবারের লোকজন চলে এলে মন্তাজ আলী পালিয়ে যায়।
পরে মেয়েটিকে দ্রুত উদ্ধার করে কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ওসিসি বিভাগে পাঠিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার এসআই বশির আহমদ একদল পুলিশ নিয়ে পালিয়ে যাওয়া রিক্সা চালক বখাটে মন্তাজ আলীকে চতুল ইউপির ঈদগাঁহ বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত মন্তাজ আলীর সাথে কথা হলে সে শিশু মেয়েটিকে ধর্ষণের চেষ্টার কথা অপকটে স্বীকার করে। বর্তমানে শিশু মেয়েটি ওসমানী হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি রয়েছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, ৩৫ বছর বয়সের এ লোকটি ছোট বেলা থেকেই বখাটে ছিল। তারা তাকে নরপশু আখ্যায়িত করে বলেন, তার ৬ বছরের ছেলে ও ৩ বছরের একটি মেয়ে মায়ের সাথে তাদের মামার বাড়িতে বসবাস করছে।
কারন হিসাবে জানা যায়, গ্রেফতারকৃত মন্তাজ আলী প্রায় ৬ মাস পুর্বে স্ত্রীকে তালাক দিয়েছে। এমন ঘটনায় এলাকার লোকজন ধিক্কার দিয়ে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি