অর্থ আত্মসাৎ: সিলেটে সওজের প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৮

অর্থ আত্মসাৎ: সিলেটে সওজের প্রকৌশলীসহ ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Manual2 Ad Code

সিলেটে প্রতারণা ও জালিয়াতি এবং ক্ষমতার অপব্যবহার করে এক কোটি ১৩ লাখ ২৩ হাজার ৪১৬ টাকা আত্মসাতের অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সাত প্রকৌশলী ও এক ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দর্নীতি দমন কমিশন (দুদক)।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৭ মার্চ) সিলেট কোতায়ালী থানায় দুদুকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. ফরিদ আহমদ পটোয়ারী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

Manual1 Ad Code

মামলার আসামীরা হলো- সড়ক উপ-বিভাগ সিলেটের উপ-সহকারী প্রকৌশলী মো. মাসুম আহমেদ, সাবেক উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী আবুল বরকত মো. খুরশীদ আলম, সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মো. তানভীর আহমদ, সিলেট সড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী শেখ মনিরুল ইসলাম, তত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাক, সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখাব কবির ও ঠিকাদার লুৎফুর রহমান।

মামলার অভিযোগের বরাত দিয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, ২০১৬ সালে আসামীরা সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংস্কার প্রকল্পে পরস্পরের যোগসাজসে এক কোটি ১৩ লাখ ২৩ হাজার ৪১৬ টাকার অসম্পাদিত কাজকে সম্পাদিত দেখিয়ে টাকাগুলো আত্মসাত করেন। দুদুকের সরেজমিন তদন্তে তা বেরিয়ে এসেছে বলে এজাহারে উল্লেখ করেছেন বাদী।

ওসি আরো জানান, সোমবার (২৬ মার্চ) বিকালে দুদক মামলার এজাহার জমা দেয়। মঙ্গলবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code