টাঙ্গাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত ১

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

টাঙ্গাইলে ভোটকেন্দ্রে সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত ১

Manual6 Ad Code

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সাগরদীঘি ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ে বাঁধা দেয়ায় দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ছোড়া গুলিতে মালেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) ভোররাত ৪টার দিকে ওই ইউনিয়নের সোনামুড়ি গুপ্তের বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত মালেক গুপ্ত বৃন্দাবন এলাকার নেছার আলীর ছেলে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, সাগরদীঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোররাত ৪টার দিকে একদল সন্ত্রাসী জোরপূর্বক ব্যালট পেপার ছিনিয়ে ভোট দিতে যায়। এ সময় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সালাহ উদ্দিনের নির্দেশে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মালেক মিয়া নামে এক যুবক নিহত হন।

Manual3 Ad Code

টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, এ ঘটনার কারণে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

Manual2 Ad Code

এ ব্যপারে সাগরদীঘি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হেকমত শিকদার জানান, পুলিশের ছোড়া গুলিতে মালেক মিয়া মারা যায়। সন্ত্রাসীরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছিল। নিহত ব্যক্তি সংরক্ষিত মহিলা আসনের প্রার্থী বুলবুলি বেগমের দেবর বলে জানা গেছে।

Manual3 Ad Code

উল্লেখ্য, টাঙ্গাইলের তিন উপজেলায় আট ইউনিয়ন ও একটি পৌরসভায় ভোটগ্রহণ চলছে। ঘাটাইল উপজেলায় ৬ ইউনিয়ন, টাঙ্গাইল সদরে একটি ও কালিহাতীতে একটি ইউনিয়ন ও এলেঙ্গা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code