মিরাবাজারে মা-ছেলে খুন: বটেশ্বর থেকে নাজমুল গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০১৮

মিরাবাজারে মা-ছেলে খুন: বটেশ্বর থেকে নাজমুল গ্রেপ্তার

Manual5 Ad Code

সিলেট নগরীর মিরাবাজারের খারপাড়া এলাকার একটি তিন তলা বাসা থেকে মা ও ছেলের লাশ উদ্ধারের ঘটনায় নাজমুল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual5 Ad Code

বুধবার (০৪ এপ্রিল) বেলা ২টায় কোতোয়ালী থানায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি গউসুল হোসেন। এর আগে মঙ্গলবার (০৩ এপ্রিল) সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের বটেশ্বরস্থ হল গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Manual5 Ad Code

তবে এ ঘটনার সাথে জড়িত কাজের মেয়ে তানিয়া এখনো পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ওসি।

গ্রেপ্তারকৃত নাজমুল ইসলাম (৩২) সদর উপজেলার মুক্তিরচকের মৃত আবদুল করিমের ছেলে।

প্রসঙ্গত, রোববার (০১ এপ্রিল) বেলা ২টায় নগরীর খরপাড়ার ‘মিতালী ১৫/জে’ নম্বর বাসা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ওই বাসা জীবিত উদ্ধার করা হয়েছে রোকেয়ার ৫ বছরের মেয়ে রাইসা বেগমকে। ঘটনার পর থেকে ওই বাসায় গৃহকর্মী তানিয়াকে (১৬) খুঁজে পাওয়া যাচ্ছে না।

Manual2 Ad Code

নিহত রোকেয়ার ভাই জাকির হোসেন ঘটনার দিন উপস্থিত সংবাদকর্মীদের জানান, সর্বশেষ শুক্রবার (৩০ মার্চ) সন্ধ্যায় তাদের সঙ্গে আমার কথা হয়েছে। এরপর থেকে তিনি তার বোনের মোবাইল ফোন বন্ধ পাওয়ায় রোববার  বোনের বাসায় আসেন। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি জানালার ফাঁক দিয়ে বোনের মৃতদেহটি দেখতে পেয়ে ওপর তলায় বাড়ির মালিক সালমান হোসেনকে খবর দেন। পরে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ উদ্ধার করে।

Manual7 Ad Code

ঘটনার দিন রাতেই অজ্ঞাত নামা ৪-৫জনকে আসামি করে নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code