ছাতকে শিশু কন্যাকে পাশবিক নির্যাতনকারী চাচা গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

ছাতকে শিশু কন্যাকে পাশবিক নির্যাতনকারী চাচা গ্রেপ্তার

Manual3 Ad Code

সুনামগঞ্জের ছাতকে প্রথম শ্রেণীতে পড়ুয়া ৬ বছরের এক শিশু কন্যাকে পাশবিক নির্যাতনকারী চাচা ফয়জুল ইসলাম (১৭)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৭ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই অরুন চন্দ্র দাস ও এএসআই আব্দুল হালিম অভিযান চালিয়ে বৈশাকান্দি গ্রামের খালার বাড়ি থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বৈশাকান্দি-বাহাদুপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র। মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

পাশবিক নির্যাতনের শিকার শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর তার পরিবারের হেফাজতে দেয়া হয়েছে। নির্যাতিতা শিশু স্থানীয় একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দুপুরে বৈশাকান্দি-বাহাদুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল ভিকটিম। এসময় লম্পট ফয়জুল ইসলাম (চাচা) কৌশলে ভিকটিম শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে পাশবিক নির্যাতন চালায়। এক পর্যায়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে ঘর থেকে বেড় করে দিয়ে লম্পট ফয়জুল ইসলাম পালিয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ছাতক থানার ওসি আতিকুর রহমান শুক্রবার ঘটনাস্থল থেকে নির্যাতিতা শিশুটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

Manual3 Ad Code

এ ঘটনায় শুক্রবার রাতে ধর্ষিতার পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৭)। এরই প্রেক্ষিতে শনিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual3 Ad Code

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেফতারের সত্যতা স্বীকার করেছেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code