সাংবাদিক সাগরের লেখা গানে শিল্পি আকরাম, লক্ষ টাকা বাজেটে আসছে ভিডিও

প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৮

সাংবাদিক সাগরের লেখা গানে শিল্পি আকরাম, লক্ষ টাকা বাজেটে আসছে ভিডিও

Manual2 Ad Code

দেশের সঙ্গীত প্রেমীদের জন্য এবার নতুন একটি গানের ডিজিটালমানে রেকর্ডিং ও মিউজিক ভিডিওসহ এক লক্ষ টাকা বাজেটে নির্মাণ করছে দেশ থিয়েটার সিলেট।

Manual7 Ad Code

“না বুঝিয়া কেন বন্ধুর প্রেমে পরিলাম, নিজের দুষে আপনদেহে বিষ ডালিলাম” শিরো নামের গানটি লিখেছেন সিলেটের তরুণ সাংবাদিক ও লেখক আমির হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ টেলিভিশন এর নিয়মিত শিল্পী ও বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী আকরাম। গানের সুর ও সঙ্গীত করেছেন বাংলাদেশ জনপ্রিয় পরিচালক এরফান টিপু। গানটির মিউজিক ভিডিও এর কাজ করছেন সিলেটের জনপ্রিয় মূখ পরিচালক অভিনেতা এবং দেশ থিয়েটারের সভাপতি কামাল আহমেদ দূর্জয়। তিনি ১৬ জন মডেল তরুণ-তরুণিদের নিয়ে গানটির মিউজিক ভিডিও নির্মাণ করছেন। গানটি শিগগ্রই বাজারে আসছে।

Manual8 Ad Code

এ প্রসঙ্গে কামাল বলেন, সিলেট এই প্রথম মিউজিক ভিডিও একটি গানের প্রায় এক লক্ষ টাকা বাজেটে কাজ করছে দেশ থিয়েটার। বর্তমান সময়ের সবছে ভালো ক্যামেরাসহ উন্নত প্রযুক্তিসহ নানা যন্ত্র আমরা এই গানে ব্যবহার করেছি। পাশাপাশি সিলেটের একটি বাংলো বাড়ি, যেটা ছুয়ে দিলে মন ছবিসহ অনেক ছবিতে উঠে এসছে। সিলেটের বিশ্ববিদ্যালয়, রেওলস্টেশনসহ সকল দর্শকপ্রিয় মনোরম স্থান ধারন করা হয়েছে। দেশ-বিদেশের শ্রোতাদের মন জয় করবে এইগান আশাব্যাক্ত করেন তিনি।

কন্ঠশিল্পী আকরাম বলেন, উস্তাদ রামকানাই দাশের আর্শিবাদে ও সঙ্গীত পরিচালক এরফান টিপু স্যারের সহযোগিতায় সঙ্গীতে দিনের পর দিন কাজ করে যাচ্ছি। বিটিভিসহ দেশের বেশ কয়েকটি টিভিতে নিয়মিত গান করে যাচ্ছি। পাশাপাশি বাজারে একক রিমিক্সসহ প্রায় ৩৫টি এলবাম বাজারে রয়েছে। বর্তমান ইউটিবেও রয়েছে শত শত গান। তবে, সব গানের চাইতে আমার কাছে মনে হয় এই গানটির কথা আলাদা- অনেক সুন্দর।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, গানটির লিখেছে একজন তরুণ সাংবাদিক, গানের কথাগুলো অনেক ভালো হয়েছে। মানুষের মনে নারা দিবে আমার বিশ্বাস। গানটির রেকর্ডিং সহ ভিডিও বিশাল বাজেটে নির্মাণ করা হচ্ছে। আমাদের ভিডিও’র যোগে আশা করি এই গানটি সবার ভালো লাগবে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code