ধর্ষণ মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮

ধর্ষণ মামলায় ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ

Manual5 Ad Code

ধর্ষণের মামলার ক্ষেত্রে চিকিৎসকদের করা ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। এই টেস্টের কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকায় এখন থেকে কোনো ধর্ষণ মামলায় নারীর ওপর এই পরীক্ষা করা যাবে না।

বৃহস্পতিবার দেওয়া এক রায়ে আদালত টু ফিঙ্গার টেস্ট নিষিদ্ধ করেন। বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

Manual1 Ad Code

২০১৫ সালের ৮ অক্টোবর মানবাধিকার সংগঠন আইন ও শালিস কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক, মানুষের জন্য ফাউন্ডেশন, নারীপক্ষ নামে ৬টি পৃথক সংগঠন এবং দুইজন ব্যাক্তি ধর্ষণের শিকার নারীর ‘টু ফিঙ্গার টেস্ট’ পরীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এই বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন।

Manual3 Ad Code

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে একই বছরের ১০ অক্টোবর হাইকোর্ট ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার নারীদের ডাক্তারি পরীক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়নে কমিটি গঠনের নির্দেশ দেয়।

Manual2 Ad Code

এরপর দীর্ঘ সময় ধরে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার টেস্টটি নিষিদ্ধ করে রায় দিলেন হাইকোর্ট।

`টু ফিঙ্গার টেস্ট’ কী : ধর্ষণের অভিযোগের ক্ষেত্রে ভিকটিম নারীর যোনিমুখে আঙুল ঢুকিয়ে দেখা হয়, তার হাইমেন (যোনিমুখের পর্দা) অটুট রয়েছে কি না। আগে ধারণা করা হতো এই পরীক্ষার মাধ্যমে নারীর শারিরীক সম্পর্ক হয়েছে কিনা প্রমাণ পাওয়া সম্ভব। ধর্ষণ সংক্রান্ত মামলার ডাক্তারি প্রমাণ হিসেবে অবিবাহিত নারীর ক্ষেত্রে এই পরীক্ষা গুরুত্বপূর্ণ বলেও  মনে করা হতো। কিন্তু চিকিৎসাবিজ্ঞানীদের মতে, এই পরীক্ষার কোনও কার্যকারিতা নেই। কারণ শারীরিক সম্পর্ক ছাড়া আরও বিভিন্ন কারণে কারণে হাইমেন ছিন্ন হতে পারে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code