সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, এপ্রিল ১৩, ২০১৮
‘না বুঝিয়া কেন বন্ধুর প্রেমে পরিলাম নিজের দোষে আপন দেহে বিষ ডালিলাম’ শিরোনামের গানটি বিশাল বাজেটে একদম ডিজিটাল মানে মিউজিক ভিডিও করছেন দেশ থিয়েটার সিলেট। এক দল তরুণ মডেলদের নিয়ে এই গানটির কাজ এগিয়ে চলেছে সিলেটের সব মনোরম পরিবেশে।
সিলেটের তরুণ সাংবাদিক আমির হোসেন সাগরের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন সময়ের জনপ্রিয় ও বাংলাদেশ টেলিভিশনেরর নিয়মিত শিল্পী আকরাম ও সঙ্গীত করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীত পরিচালক এরফান টিপু।
সঙ্গীত প্রেমীদের হৃদয় নাড়া দেবে গানটি, ভালো লাগবে মিউিজিক ভিডিওটির লোকেশনগুলো এই আশাবাদ ব্যক্ত করেছেন গানটির সাথে সম্পৃক্ত সকলেই।

গানটি অসাধারণ গায়কি করেছেন শিল্পী, তেমনি একটি নাটকিয়তার কাহীনির মাধ্য দিয়ে মিউজিক ভিডিও নির্মাণ করতে যাচ্ছেন তরুণ নাট্যকর্মি জিনি চ্যানেল আই সহ বেসরকারি কয়েকটি টিভিতে নিয়মিত নাটক করে চলেছেন। এমনকি ইতোমধ্য বাংলা চলচ্চিত্রের দুটি ছবিতে কাজ করেছের এবং দেশ থিয়েটার সিলেট এর সভাপতি কামাল আহমেদ দূর্জয় এই মিউজিক ভিডিও গানের পরিচালনা করছেন।

তিনি বলেন, সিলেটে এ পর্যন্ত যত মিউজিক ভিডিও’র কাজ হয়েছে তার চাইতে ত্রিশগুণ বাজেট বেশি দিয়ে এই গানটি ভিডিও ধারণের কাজ হচ্ছে।

পরিচালক আরো বলেন, আমরা গানের দৃশ্য ধারনের জন্য বর্তমানে সবচেয়ে উন্নত মানের ক্যামেরা করছি। তাই সব মিলিয়ে এই গানটি যদি ভাল মানের ভিডিও করতে পারি তাহলে আমার কাছে মনে হয় শুধু দেশ নয় গোটা বিশ্বের মানুষ গানটি শুনবে।
এই গানে মডেল হিসেবে কাজ করছে ১৬ জন তরুণ-তরুণী, মডেল ইনতিয়জ আহমেদ কামরান, গুলশান আহমদ, সাদিক আহমদ, সুজন, ফরহাদ আহমদ, শারমিন, রাজু, সামাদ, ইমন, তাহের, মখবুল, দিলার তারুকদার, তানজিনা তাহি।

Design and developed by ওয়েব হোম বিডি