ছয় নারীসহ ৭ জেএমবি সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৮

ছয় নারীসহ ৭ জেএমবি সদস্য গ্রেপ্তার

Manual4 Ad Code

রাজশাহীতে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত সদস্যকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ছয়জনই নারী।

Manual2 Ad Code

বুধবার (১৮ এপ্রিল) জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এই অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের জেলার বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।

Manual6 Ad Code

পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এদের মধ্যে দুইজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। বাকিরা নতুন সদস্য। সংবাদ সম্মেলন করে তাদের পরিচয়সহ বিস্তারিত জানানো হবে বলেও জানান সুমিত চৌধুরী।

Manual5 Ad Code

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ বলেন, গত পয়লা বৈশাখের দিন বিকালে বোরকা পরে গোদাগাড়ীতে বর্ষবরণের অনুষ্ঠানবিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এর সূত্র ধরে এই সাতজনকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code