কুয়েতে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৫, ২০১৮

কুয়েতে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশীর মৃত্যু

Manual4 Ad Code

কুয়েত থেকে সৌদিতে ওমরাহ্ পালন করতে গিয়ে ব্রেইন স্ট্রোক করে আশংকাজনক অবস্থায় কুয়েতে ফিরেছিলেন আব্দুল হান্নান। তবে, দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন কুয়েতের একটি হাসপাতালে। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন হতভাগা হান্নান।

Manual5 Ad Code

সোমবার (২৩ এপ্রিল) কুয়েত প্রবাসী হান্নান শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। নিহত হান্নান নোয়াখালী জেলার সুনাই মুড়ি থানার হোসেনপুর হাজী বাড়ি মরহুম সত্তারের ছেলে।

জানা গেছে, গত একমাস আগে ওই বাংলাদেশী পবিত্র ওমরা হজ্ব পালন করতে সৌদিআরব গিয়েছিলেন। সেসময় কাবা শরিফ তাওয়াফ করা অবস্থায় হান্নান ব্রেইন স্ট্রোক করেন। পরে তাৎক্ষনিকভাবে হান্নানকে সৌদিআরবের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর কয়েকদিন পর সৌদিআরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন হান্নানকে তাঁর কুয়েতি স্পন্সর “কফিল” বিশেষ এক ফ্লাইটে সেদেশ থেকে কুয়েতে নিয়ে আসেন। তারপর কুয়েতের আল-আমিরি হাসপাতালে চলে গুরুত্বর অসুস্থ্য হান্নানের শারীরিক চিকিৎসা।

কুয়েতে চিকিৎসাধীন হান্নানের শারীরিক অবস্থার কোনোভাবেই উন্নতি হচ্ছিলো না। এমতাবস্থায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা হান্নানের কুয়েতি ‘কফিল’ স্পন্সরকে অসুস্থ্য হান্নানকে দেশে পাঠিয়ে দিতে পরামর্শ দেন। কিন্তু হান্নানের প্রতি কুয়েতি স্পন্সরের অবর্ণনীয় ভালোবাসা থাকায় এ কুয়েতি কফিল হান্নানকে বিনা চিকিৎসায় বা উন্নত চিকিৎসা না দিয়ে কোনোভাবেই দেশে পাঠাবেন না- আর এমনটি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারদেরকে সাফ জানিয়ে দিয়েছিলেন।

Manual1 Ad Code

কিন্তু অসুস্থ্য হান্নানের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করেও শেষ পর্যন্ত বাঁচানো গেলো না ওই বাংলাদেশীকে। সোমবার কুয়েতের আল-আমিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন আব্দুল হান্নান।

মধ্যপ্রাচ্যের কুয়েতে ১৯৯৬ সালে হান্নান এসেছিলেন। তখন একাধিক কফিল ও কোম্পানির অধীনে কাজ করেন। সবশেষে মৃত্যুর আগ পর্যন্ত কুয়েতি নাগরিক বাসায় বাবুর্চির কাজ করে আসছিলেন হান্নান।

Manual2 Ad Code

এদিকে সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে, নিহত হান্নানের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষে হান্নানের মরদেহ দেশে পাঠানো হবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code