মাধবপুরে চা শ্রমিকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮

মাধবপুরে চা শ্রমিকের লাশ উদ্ধার

Manual1 Ad Code

মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগান থেকে স্বপন খন্দ (৩০) নামে এক চা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই বাগানের প্রয়াত সুজন খন্দের ছেলে।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে মাধবপুর থানার এসআই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

Manual2 Ad Code

স্বপন খন্দের স্ত্রী জনি খন্দ জানান, বুধবার রাতে তার স্বামী স্বপন খন্দ নেশাগ্রস্থ হয়ে তাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেয়। রাতে ঘরের দরজা-জানালা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকালে বাগানবাসীদের সহযোগিতায় দরজা খোলে দেখা যায় তার মরদেহ ঝুলে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

Manual3 Ad Code

লাশ উদ্ধারকারী মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code