শ্রীমঙ্গলে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০১৮

শ্রীমঙ্গলে বিরল প্রজাতির বনরুই উদ্ধার

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লোকালয়ে ধরা পড়েছে বিরল প্রজাতির বনরুই। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন এটিকে উদ্ধার করেছে।

Manual4 Ad Code

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় শিমুল দেব বনরুইটিকে সবজি খেতের জালে আটকে থাকতে দেখেন। পরে সেটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে তার পরিচর্যা করেন।

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে ছুটে যাই। এলাকাবাসী আমাদের হাতে বনরুইটি তুলে দেন। প্রাণিটির পেছনের পা দুটিতে সামান্য সমস্যা হয়েছে। বনরুইটিকে চিকিৎসা শেষে লাউয়াছড়া বনে ছেড়ে দেয়া হবে বলে তিনি জানান।

Manual8 Ad Code

বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব বলেন, বনরুই বর্তমানে খুবই বিরল প্রজাতির একটি প্রাণি। এটি এক ধরনের স্তন্যপায়ী সরীসৃপ বন্য প্রাণী। ইংরেজিতে বন্য প্রাণীটিকে চায়নিজ পেনগলিন বলা হয়।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code