সিলেটী বধূ মাহির সাথে প্রতারণা, সিনেমার নামে………..

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৮

সিলেটী বধূ মাহির সাথে প্রতারণা, সিনেমার নামে………..

Manual1 Ad Code

পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে গুরুতর প্রতারণার অভিযোগ তুলেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ও সিলেটী বধূ মাহিয়া মাহি। সিনেমার গানের কথা বলে মিউজিক ভিডিওর শুটিং করানোর অভিযোগে শুটিং অসমাপ্ত রেখেই চলে যান এই নায়িকা।

জানা যায়, অনন্য মামুনের ‘তুই শুধু আমার’ ছবির কাজ করছেন মাহি। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন কলকাতার সোহম ও ওম।

এই ছবিতে কাজের জন্য মাহির শিডিউল নেন পরিচালক। সেই অনুযায়ী শনিবার (২৮ এপ্রিল) এফডিসির ৭ নং ফ্লোরে শুটিং শুরু হয় এবং মাহিও অংশ নেন।

Manual8 Ad Code

কিন্তু কিছুক্ষণ পর মাহি বুঝতে পারেন সিনেমার গানের কথা বলে তাকে দিয়ে মিউজিক ভিডিওর কাজ করানো হচ্ছে। তখনই সঙ্গে সঙ্গে শুটিংস্থল ত্যাগ করেন তিনি। পরে মাহি আর কাজ করেননি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘আমাকে সিনেমার গানের শুটিংয়ের কথা বললে আমি সিডিউল দেই। প্রায় গানের অর্ধেক কাজ শেষ হওয়ার পর আমি জানতে পারি এটা সিনেমার গান নয়। আমাকে দিয়ে মিউজিক ভিডিও বানানো হচ্ছে। এরপর আর কাজটি করিনি।’

তিনি আরও বলেন, ‘পরিচালকের এমন মিথ্যাচার আমার খারাপ লেগেছে। তিনি অন্যায় করেছেন।’

Manual4 Ad Code

পরিচালক অনন্য মামুন এ বিষয়ে বলেন, ‘পুরো ব্যাপারটাই ভুল বোঝাবুঝি। মাহির সঙ্গে আমি কথা বলব এই নিয়ে। সবকিছু মিটে যাবে শিগগিরই।’

Manual3 Ad Code

তবে গানটির প্রযোজক ইয়াসির আরাফাত বলেন, ‘অনন্য মামুনের সঙ্গে গানের মিউজিক ভিডিওর কথা হয়। সে আমাকে বলে এটা মাহিকে দিয়ে শুট করাবে। এরকম ঝামেলা হবে আশা করিনি। নাহলে আমি নিজেই মাহির সঙ্গে কথা বলতাম।’

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code