শ্রীমঙ্গলে বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

শ্রীমঙ্গলে বজ্রপাতে যুবকের মৃত্যু

Manual1 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বজ্রপাতে অজয় গোয়ালা (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বজ্রপাতে আহত হয়েছেন আরও চারজন।

সোমবার (৩০ এপ্রিল) দুপুরে শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে বজ্রপাতে আহত হন অজয়সহ পাঁচ শ্রমিক। পরে হাসপাতালে নেওয়ার পথে বিকেল সাড়ে ৩টার দিকে অজয়ের মৃত্যু হয়। অজয় গোয়ালা লাখাইছড়া চা বাগানের বাসিন্দা চা শ্রমিক দীপক গোয়ালার ছেলে।

Manual8 Ad Code

আহতরা হলেন- একই এলাকার রাখাল (৩২), জিতেন (৩০), কিশোর গোয়ালা (২৫) ও রিপন ভূঁইয়া (২০)।

Manual7 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, ঝড়বৃষ্টির মধ্যে ওই পাঁচজন লেবু বাগানে কাজ করছিলেন। এসময় বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাদের মধ্যে অজয় ও রিপনের অবস্থার অবনতি হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে অজয়ের মৃত্যু হয়।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code