ঝড়-বৃষ্টি চলবে আরও ৭ দিন

প্রকাশিত: ৫:৩৬ পূর্বাহ্ণ, মে ২, ২০১৮

ঝড়-বৃষ্টি চলবে আরও ৭ দিন

Manual1 Ad Code

ঝড়-বৃষ্টি থেকে সহসা রেহাই মিলছে না। আগামী ৬ থেকে ৭ দিন দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং অনেক অঞ্চলে কালবৈশাখী বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসে।

Manual4 Ad Code

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, সারাদেশে আগামী ৬ থেকে ৭ দিন বৃষ্টি, কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের সাময়িক বিরতি থাকলেও রাতে আবার দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ছোট আকারের কালবৈশাখী ঝড় ও বিদ্যুৎ চমকানো থাকবে।

আবহাওয়ার  ২৪ ঘণ্টার  পূর্বাভাসে বলা হয়, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে।

Manual8 Ad Code

ঢাকায় বাতাসের গতি ও দিক সম্পর্কে বলা হয়, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

Manual6 Ad Code

এদিন সকাল ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে ৭৭ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৩২ মিলিমিটার।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code