স্ত্রী হত্যাচেষ্টা: নিউইয়র্কে মৌলভীবাজারের খায়ের’র দেড় যুগের কারাদণ্ড

প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, মে ৫, ২০১৮

স্ত্রী হত্যাচেষ্টা: নিউইয়র্কে মৌলভীবাজারের খায়ের’র দেড় যুগের কারাদণ্ড

Manual4 Ad Code

৪র্থ তলা থেকে ফেলে দিয়ে স্ত্রী হত্যাচেষ্টার মামলায় নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের বাংলাদেশী মোহাম্মদ খায়ের চৌধুরীকে ১৮ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। এই দন্ডভোগের পর আরো ৫ বছর তাকে কঠোর নজরদারিতে অতিবাহিত করতে হবে ৩০ বছর বয়েসী খায়েরকে।

Manual2 Ad Code

জেল থেকে মুক্তি লাভের পর আজীবন সে তার স্ত্রীর আশপাশে যেতেও পারবে না। ব্রঙ্কস ক্রিমিনাল কোর্ট গত ২ মে এ রায় প্রদান করেছে।

Manual1 Ad Code

কোর্টের উদ্ধৃতি দিয়ে ডিস্ট্রিক্ট এটর্নীর মুখপাত্র মিস মেলানি ৩ মে জানান, ২০১৪ সালের ২৪ জুলাই বিকেল ৫টায় ব্রঙ্কসের ১৪১৮ জেরিগা এভিনিউতে অবস্থিত বিল্ডিংয়ের চতুর্থ তলায় সি নম্বর এপার্টমেন্টের বেডরুম থেকে তাহমিনা রহমানকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। জানলা পথে পড়ার সময় তাহমিনা দু’তলার ছাদে আটকে যান।

তাহমিনার স্বামী খায়ের চৌধুরী তার ঘাড় ধরে জানলা পথে ছুড়ে মারেন বলেও আদালতে প্রমাণিত হয়েছে। তাহমিনাকে মরনাপন্ন অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। টানা দু’মাস ছিলেন কোমায়।

Manual3 Ad Code

সে সময় তার স্বামী পুলিশকে জানিয়েছিলেন যে, তাহমিনা আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেন। তাহমিনার জ্ঞান ফিরলে পরিস্থিতি পাল্টে যায়। তদন্ত কর্মকর্তারা জানতে সক্ষম হন যে, তার স্বামী খায়ের চৌধুরীই তাকে হত্যার উদ্দেশ্যে ধাক্কা দিয়েছিলেন।

মৌলভীবাজার জেলা সদরের অধিবাসী তাহমিনা এবং তার স্বামীর পরিবার পরস্পরের আত্মীয় এবং অভিভাবকদের আগ্রহেই বিয়ে হয়েছিল।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code