সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, মে ৭, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে ৫০ লিটার দেশীয় চোলাইমদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
রোববার (০৬ মে) রাত ৮টা ৪০মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে কলেজ রোডস্থ জোড়াপুল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- শ্রীমঙ্গল থানাধীন কলেজ রোড এলাকার অগ্নি কুমার দেবনাথের ছেলে অরবিন্দ দেবনাথ (৫৫) ও বি-বাড়িয়া জেলার নাছিরনগর থানাধীন মুড়ক গ্রামের (বর্তমানে-উত্তরা আ/এ, থানা- শ্রীমঙ্গল) মৃত কালা মিয়ার ছেলে মো: লাল মিয়া (৪০)।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-৯ এর প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি