সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, মে ৭, ২০১৮
মৌলভীবাজারে পৃথক স্থানে বজ্রপাতে মফিজ মিয়া (৩০) ও আবু সামাদ (১৫) নামে দুই দু’জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। সোমবার (০৭ মে) সকাল ও দুপুরে দুর্ঘটনা দু’টি ঘটে।
মৌলভীবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গলের হাইল হাওরে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে নৌকার মধ্যে থাকা মফিজের মৃত্যু হয়। মফিজ উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা গ্রামের ইসলাম মিয়ার ছেলে।
এ ঘটনায় একই এলাকার রশীদ মিয়া (৩৬), রফিক মিয়া (৫০) ও নজির মিয়া (৬০) আহত হয়েছেন। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অপরদিকে, সকালে সদর উপজেলার খলিলপুরে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করছিলেন সামাদ। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সামাদ ওই এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে।
মৌলভীবাজার সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক অশোক ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি