শ্রীমঙ্গল-সুনামগঞ্জে ১১ মাদক সেবনকারীকে কারাদন্ড-জরিমানা

প্রকাশিত: ১:১৮ পূর্বাহ্ণ, মে ৮, ২০১৮

শ্রীমঙ্গল-সুনামগঞ্জে ১১ মাদক সেবনকারীকে কারাদন্ড-জরিমানা

Manual5 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে পাঁচজন মাদক সেবনকারীকে ৩০ দিনের কারাদন্ড দিয়েছে র‌্যাব-৯ এর ভ্রাম্যমাণ আদালত।

Manual8 Ad Code

সোমবার (০৭ মে) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত র‌্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে শ্রীমঙ্গল থানা এলাকায় মাদকদ্রব্য রোধকল্পে মাদক বিরোধী বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালতে শ্রীমঙ্গল থানা এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় মাদক সেবনকারীকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

দন্ডিতরা হলো- শ্রীমঙ্গল থানাধীন সবুজবাগ গ্রামের মৃত ধিরেন্দ্র দেবের ছেলে বিমল দেব (৩৫), হালানিয়া গ্রামের মৃত সুকুমার দাসের ছেলে সুমন দাস (৩০), হালালিয়া গ্রামের মৃত হটি দোকাদের ছেলে বিজয় দোঘাদ (২৮), সবুজবাগ গ্রামের লাখাল বন্দীর ছেলে রতন নন্দী (৪২) ও একই গ্রামের মৃত সতেন্দ্র গুপ্তের ছেলে সুমিত গুপ্ত (৪৩)।

অবৈধ মাদক সেবন ও নিজ হেফাজতে রাখার অপরাধে প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গ্রেফতারকৃত সকল আসামীদের মৌলভীবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Manual5 Ad Code

অপরদিকে, মোবাইল কোর্ট এর মাধ্যমে সুনামগঞ্জের সদর থানা এলাকা থেকে ছয় জন মাদক সেবনকারীকে জরিমানা করে র‌্যাব-৯।

সোমবার (০৭ মে) দুপুর ১টায় র‌্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর সমন্বয়ে সুনামগঞ্জ জেলার সদর থানা এলাকায় মাদকদ্রব্য রোধকল্পে মাদক বিরোধী বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্টে সদর থানা এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় ছয় জন মাদক সেবনকারীকে জরিমানা করা হয়েছে।

অভিযুক্তরা হলো- দক্ষিন সুনামগঞ্জ থানাধীন ঘাগনী গ্রামের তোতা মিয়ার ছেলে মো: সাইদুল (২৬)-কে ১ হাজার টাকা, সদর থানা এলাকার মৃতা-আব্দুল বারীর ছেলে মো: আলী আমজাদ (৩১)-কে ৫শ’ টাকা, একই থানার শ্রীদরপাসা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে সাজু (৩০)-কে ৫শ’ টাকা, মল্লিকপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে মোসাইদ আলী (২০)-কে ৫শ’ টাকা, মদনপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে মো: রফিকুল ইসলাম (৩০)-কে ১ হাজার টাকা ও একই গ্রামের মৃত বসির মিয়ার স্ত্রী মাজেদা বেগম (৫০)-কে ৫শ’ টাকা।

জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।

সোমবার মধ্যরাতে অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাব-৯ এর সিনিয়ার সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code