বিশ্বনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ২ জন কারাগারে

প্রকাশিত: ১:০২ পূর্বাহ্ণ, মে ৯, ২০১৮

বিশ্বনাথ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ২ জন কারাগারে

Manual1 Ad Code

সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে হামলা চালিয়ে প্রতিপক্ষের অন্ত:সত্ত্বা নারীসহ দুই জনকে আহত করার অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তালিবপুর গ্রামের মৃত আব্দুর রব’র পুত্র ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াইছ মিয়া (৪৫) এবং তার ভাই আবু সাঈদ (৫০)-কে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৮ মে) অভিযুক্তরা সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (৩য় আদালত) কাঁকন দে’র আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন বাদি পক্ষের আইনজীবী এ কে এম সামিউল আলম। তিনি জানান, মামলার অপর আসামী অপু মিয়া (৫৫) পলাতক রয়েছেন।

Manual5 Ad Code

জানা গেছে, তালিবপুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র লায়েক আহমদের সাথে ওয়াইছ মিয়া গংদের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৩১মার্চ ভোরে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় লায়েক আহমদের চাচাতো ভাই রইস মিয়া ও চাচাতো ভাইয়ের অন্ত:সত্ত্বা স্ত্রী লাকী বেগম গুরুতর আহত হন।

Manual4 Ad Code

এঘটনায় লায়েক আহমদ বাদি হয়ে গত ১ এপ্রিল প্রতিপক্ষের ৩জনকে আসামী করে সিলেট জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩য় ও আমল গ্রহনকারী আদালতে একটি সিআর মামলা দায়ের করেছেন (১১০/১৮ইং)। দায়েরকৃত অভিযোগটি আদালতের নির্দেশে পরবর্তীতে বিশ্বনাথ থানায় এজাহার হিসেবে গন্য (এফআইএর) করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code