সিলেট ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৮
দিনাজপুরের পার্বতীপুরে স্কুল পড়ুয়া ছাত্রীরা লক্ষ্মী দেবতার মুর্তী কুড়িয়ে পেয়েছে। প্রায় সাড়ে তেত্রিশ ভরি (৩৯০ গ্রাম) ওজনের মুর্তীটি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়াডাঙ্গা পুকুরপাড়ে রাস্তার ধারে ঝাড়ুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় এটি কুড়িয়ে পায়।
জানা যায়, মঙ্গলবার (০৮ মে) সকালে মমতাজ ও ইসরাত সহ ৫ বান্ধবী স্কুলে যায়। পথিমধ্যে মুর্তীটি কুড়িয়ে পেলে বিদ্যালয়ের হিন্দু শিক্ষক নির্মল বাবুকে জমা দেয়। ইতোমধ্যে স্বর্ণের মুর্তী পাওয়া গেছে বলে চতুর্দিকে সংবাদ ছড়িয়ে পড়লে মুর্তীটি দেখার জন্য বিদ্যালয় প্রাঙ্গনে সহস্রাধিক মানুষের ঢল নামে।
প্রধান শিক্ষকের সংবাদের ভিত্তিতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হক ও মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুর্তীটি উদ্ধার করে থানায় জমা দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে মুর্তী উদ্ধারের কথা স্বীকার করে জানান, থানায় জমা রাখা হয়েছে। প্রাথমিক পরীক্ষায় সোনার মুর্তী নয় বলে মনে হচ্ছে। তবে আরও পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে। মডেল থানার ওসি হাবিবুল হক প্রধানের সাথে মুঠো ফোনে একাধিকার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি