ফুলপুরে কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ২:২১ পূর্বাহ্ণ, মে ১০, ২০১৮

ফুলপুরে কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

Manual2 Ad Code

ময়মনসিংহের ফুলপুরে পৌরসভার এক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম সাদেকুর রহমান (৩০)। তিনি ১নং ওয়ার্ড কাউন্সিলর এবং ‍যুবলীগ নেতা। বুধবার (০৯ মে) রাত পৌনে আটটার দিকে এই ঘটনা ঘটে।

Manual8 Ad Code

ময়মনসিংহ জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার আলমগীর এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এলাকাবাসী ও ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার আগে সাদেকুর উপজেলা শহরের গোদারিয়া চরপাড়া মোড় এলাকায় ছিলেন। হত্যাকারীরা তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় প্রভাবশালী একটি পক্ষের সঙ্গে তার বিরোধ ছিল। এর জের ধরে তাকে হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code