মৌলভীবাজার জেলা কারাগারে কয়েদির মৃত্যু

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, মে ১১, ২০১৮

মৌলভীবাজার জেলা কারাগারে কয়েদির মৃত্যু

Manual1 Ad Code

মৌলভীবাজার জেলা কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে। মাদক মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত সাজিদুল্লা শহরতলীর বর্ষিজোড়া এলাকার মো. খতিবুল্লাহ এর ছেলে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুর ২টার দিকে জেলা কারাগারে সাজিদুল্লা (৪৫) নামের এ কয়েদির মৃত্যু ঘটে।

Manual5 Ad Code

মৌলভীবাজার জেল সুপার মো. আনোয়ারুজ্জামান জানান, সাজিদুল্লাহ দুপুরের খাবার খেয়ে বাথরুমে যান। পরে অন্যান্য কয়েদিরা তাকে অজ্ঞান অবস্থান উদ্ধার করে। তাৎক্ষনিক মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code