অন্ত:সত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮

অন্ত:সত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা

Manual6 Ad Code

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে। স্ত্রী পারভীন আক্তারকে (৩৪) হত্যার পর স্বামী বেলাল উদ্দিন (৩৫) নিজেও আত্মহত্যার চেষ্টা চালান।

Manual5 Ad Code

বুধবার (২৪ জানুয়ারি) সকালে জোরারগঞ্জ থানার চৌধুরীহাটের মধ্যম সোনাপাহাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

আত্মহত্যার চেষ্টাকারী গুরুতর আহত বেলাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠিয়েছে। জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো.আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে পারিবারিক কলহের এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে ৬ মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী পারভীন আক্তারকে ১২-১৪ বার উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামী বেলাল উদ্দিন।

এতে ঘটনাস্থলে মৃত্যু হয় পারভীনের। একপর্যায়ে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা চালায় বেলাল উদ্দিন।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, নিহত পারভীন ও বেলাল দু’জনেরই এটি দ্বিতীয় বিয়ে। পারভীনের আগের সংসারে প্রিয়াংকা (১৬) ও নাঈম (১০) নামে দুটি সন্তান রয়েছে। বেলালের প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে বলে জানা গেছে।

Manual1 Ad Code

এ ব্যাপারে জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আলমগীর হোসাইন বলেন, আহত অবস্থায় অপরাধীকে পুলিশ হেফাজতে নিয়ে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code