পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ৯:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৬

পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বৃদ্ধাকে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামে পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় বিন্দুমতি রানী (৭৫) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মানিককে (২০) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মানিক ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

 

Manual8 Ad Code

এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, যৌতুকসহ বিভিন্ন গুরুতর সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃদ্ধা হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়।

Manual4 Ad Code

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত বিন্দুমতি রানী তার ছোট ছেলের বাড়িতে বসবাস করতেন। গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মামলার বাদী মিনত সরকার ও তার ছোট ভাই স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত আনুমানিক ১২টার দিকে তারা বাড়িতে ফিরে আসেন।

 

বাড়িতে ফেরার পর নিহতের ছোট ছেলের স্ত্রী ঘরের বাইরে এসে টিউবওয়েলের দিকে যান। সেখানে তিনি বিন্দুমতি রানীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মাথার পেছনে রক্ত দেখতে পান। পালস পরীক্ষা করে তারা বুঝতে পারেন, তিনি আর বেঁচে নেই।

 

এ সময় পরিবারের সদস্যরা দেখতে পান, তাদের তিন ভাইয়ের বাড়িতে স্থাপন করা পানি তোলার তিনটি পাম্পও চুরি হয়েছে। পানির পাম্প চুরির ঘটনায় বাধা দেওয়াকে কেন্দ্র করেই বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

 

Manual8 Ad Code

এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে গত ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুহিয়া থানার মামলা নম্বর-০৯।

 

মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামিকে গ্রেফতারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবির গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, এসআরবি-১৩, দিনাজপুর এবং সিপিএসসি, এসআরবি-১৪, ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গত ১২ নভেম্বর রাতে ময়মনসিংহ জেলার নান্দাইল থানাধীন বাকচর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি মানিককে গ্রেফতার করা হয়।

 

Manual3 Ad Code

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি জানায়, সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code