অবৈধভাবে পশুর হাট বসানো ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২১

অবৈধভাবে পশুর হাট বসানো ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি অনুমতি ব্যাতিত পশুর হাট বসিয়ে স্বাস্থ্যবিধি না মেনে এবং অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মোতয়াল্লীকে জরিমানা করা হয়।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার উল্লেখিত কারনে মোতওয়াল্লী গোলাম মাওলা চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ।

 

Manual8 Ad Code

জানা যায়, সালন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে সরকারি অনুমতি ব্যতীত কুরবানীর পশুর হাট লাগান মোতওয়াল্লী দাবি করা গোলাম মাওলা চৌধুরী। হাটে করোনার স্বাস্থ্যবিধি না মেনে তথা নিরাপদ দূরত্ব বজায় না রেখে অতিরিক্ত টোল বা লেখাই আদায় করা হলে বিষয়টি জেলা প্রশাসনকে জানান স্থানীয়রা।

 

Manual5 Ad Code

পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ হাটে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে মোতয়াল্লীকে ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন।

 

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code