অসুস্থ হয়ে নিজ ডেস্কে নারী ব্যাংকারের মৃত্যু (ভিডিও)

প্রকাশিত: ২:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ২৮, ২০১৯

অসুস্থ হয়ে নিজ ডেস্কে নারী ব্যাংকারের মৃত্যু (ভিডিও)

Manual1 Ad Code

ঢাকার উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে কাজ করার মধ্যে অসুস্থ হয়ে একজন নারী কর্মকর্তার মৃত্যু হয়েছে।

ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার গহর জাহান গত সোমবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে তার স্বজনরা জানিয়েছেন।

গহর জাহানের বড় ভাই মারুফ নেওয়াজ বলেন, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর সহকর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

গহর জাহানের বয়স হয়েছিল ৪৩ বছর। তাদের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি। অবিবাহিত গহর জাহান বড় ভাই মারুফের উত্তরার বাসায় থাকতেন।

প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখা কার্যালয়ের সিসি ক্যামেরায় ধরা পড়া গহর জাহানের অসুস্থ হয়ে পড়ার ঘটনার ভিডিও ফেইসবুকে ছড়িয়েছে।

Manual4 Ad Code

এতে দেখা যায়, বেলা ১২টা ৩৩ মিনিটের সময় ওই নারী কর্মকর্তার ডেস্কে আসেন একজন নারী গ্রাহক। ওই নারী গ্রাহকের কাছ থেকে একটি কাগজ নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন গহর জাহান।

Manual2 Ad Code

এ সময় একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায় তাকে। পাশে রাখা গ্লাস থেকে তিনবার পানি পান করেন তিনি। আরেকবার পানি পানের সময় তার মাথা সামনে ঝুঁকে আসে। এ সময় টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি।

সঙ্গে সঙ্গে ওই নারী গ্রাহকসহ আশপাশের সহকর্মীরা এগিয়ে আসেন। তাকে সোজা করে চেয়ারে বসানোর চেষ্টা করেন একজন। কিন্তু চেয়ার থেকে নিচে পড়ে যান গহর জাহান। অন্যান্য সহকর্মীরা ছুটে এসে তাকে টেনে তোলার চেষ্টা করেন। পরে সেখানে রেখেই কিছুক্ষণ তার সেবা শুশ্রূষা করেন সহকর্মীরা। প্রায় ১০ মিনিট পর তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশে রওনা করেন তারা।

Manual6 Ad Code

এভাবে সহকর্মীর মৃত্যুতে মর্মাহত প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমাদের জন্য খুবই শোকের, খুবই কষ্টের। এভাবে কাজ করা অবস্থায় একজন সহকর্মীর মৃত্যু আমাদের ব্যাংকের সবাইকে মর্মাহত করেছে।

Manual8 Ad Code

ব্যাংকটির ওই শাখার ব্যবস্থাপক শারমিন আক্তার বলেন, আমরা শোকাহত, আমরা স্তব্ধ। হাতের উপর আমার বোন মারা গেলে কী বলব?

সোমবারই গহর জাহানের মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহীতে গ্রামের বাড়িতে। সেখানেই স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

সিসি ক্যামেরায় ধরা পড়া গহর জাহানের অসুস্থ হয়ে মৃত্যুর ভিডিও

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code