অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ বন্যা ও ঝড়ে ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, জুন ৬, ২০১৬

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ বন্যা ও ঝড়ে ৩ জনের মৃত্যু

Manual7 Ad Code

download (12)আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়ের আঘাতে পাঁচজন প্রাণ হারিয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো বেশ কয়েকজন। এই প্রাকৃতিক এই দুর্যোগে দেশের বেশ কয়েকটি নদী প্লাবিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছে, গাছপালা উপড়ে গেছে এবং উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Manual7 Ad Code

অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় নিউ সাউথ ওয়েলেস, ভিক্টরিয়া ও তাসমানিয়া রাজ্যগুলোতে এখনও বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে বলে বিবিসি জানিয়েছে। সিডনির কলারয় বিচে ভূমিধসের  সম্ভবনা দেখা দেয়ায় সাগতীরের বিলাসবহুল বাড়িগুলো খালি করে দেয়া হয়েছে। তাসমানিয়া অঞ্চলের সাতটি নদীর পানি বেড়ে যাওয়ায় সোমবার সেখানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। বন্যার পানিতে ডুবে ইতিমধ্যে সেখানে দুইজন বয়স্ক মানুষ মারা গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজ্যের উত্তর-পশ্চিম এলাকায় আরো একজন নারী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঝড়ের কারণে নিউ সাউথ ওয়েলসে সপ্তাহান্তে ৮৬ হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে সোমবার সকালে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার কাছে কোটার নদীতে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। পুলিশ জানায়, নদী পার হওয়ার সময় ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি বন্যার পানির তোড়ে ভেসে যায়।

Manual8 Ad Code

এর আগে নিউ সাউথ ওয়েলসের দুটি পৃথক সড়ক থেকে দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশের ডুবুরিরা। বন্যার পানির তোড়ে রাস্তা থেকে তাদের গাড়ি ভেসে যায়। এছাড়া বোওরালে বন্যার পানি ঢুকে নিজের গাড়িতেই মারা যান ৬৫ বছর বয়সী আরো এক ব্যক্তি। সিডনির দক্ষিণ পশ্চিম প্রান্তে স্রোতের তোড়ে রাস্তার ওপর থেকে গাড়ি ভেসে গেলে অপর একজন মারা যান।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code