আইভীর অবস্থা স্বাভাবিক, তবে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৯, ২০১৮

আইভীর অবস্থা স্বাভাবিক, তবে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

Manual6 Ad Code

শামীম ওসমানের সঙ্গে বিরোধের জেরে সংঘর্ষ নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়া মেয়র সেলিনা হায়াৎ আইভীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। চিকিৎসকরা জানিয়েছেন, আইভীর অবস্থা স্বাভাবিক, তবে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তিনি। ডা. বরেন চক্রবর্তীর নেতৃত্বে চিকিৎসকরা তার পরীক্ষা-নিরীক্ষা করছেন।

বৃহস্পতিবার বিকেলে ল্যাবএইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন বিভাগের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেলিন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বোর্ডের অন্য সদস্যরা হলেন- প্রফেসর আব্দুর জাহেদ,  ডা. সোহরাব উদ জামান, ডা. মাহবুবুর রহমান ও ডা. মাহবুবুল ইসলাম।

ডা. বরেন চক্রবর্তী বলেন, ‘আমরা এনজিওগ্রাম করেছি। প্রথম এনজিওগ্রামে তেমন কিছু ধরা পরেনি। তার শরীরে আঘাত রয়েছে ও আজকে বমি হওয়ায় তার নিউরোলজির কোনও সমস্যা আছে কিনা তা দেখা হচ্ছে।’

Manual4 Ad Code

তিনি আরও বলেন, সেলিনা হায়াৎ নরমাল কথাবার্তা বলছেন। তবে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাবে না। তাকে আমরা ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রেখেছি। ২৪ ঘণ্টা পর আমরা আবারও আপডেট জানাবো।

মেয়র আইভীর শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের চিফ কার্ডিয়াক অ্যানেসথেসিওলজিস্ট ডা. মাহবুবুল ইসলাম।

Manual8 Ad Code

ডা. মাহবুবুল ইসলাম বলেন, ‘এখানে সিনিয়র চিকিৎসক সবাই আছেন। তার (আইভী) শারীরিক অবস্থা এখন স্বাভাবিক। আমরা অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি।’

হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের মেডিক্যাল অফিসার ড. রিফাত সরকার বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার পরপরই আমরা তাকে সিসিইউতে পাঠিয়েছি। সেখানে সিনিয়র চিকিৎসকরা তাকে দেখছেন।’

জানা গেছে, আইভীকে বর্তমানে ল্যাবএইড হাসপাতালের সিসিইউ-১ এর ১৬ নম্বর বেডে ডা. বরেন চক্রবর্তীর অধীনে চিকিৎসা দেওয়া হচ্ছে। মূলত বুকে ব্যথা ও প্রেসার কমে যাওয়ার কারণে অসুস্থবোধ করলে তাকে ল্যাবএইডে ভর্তি করা হয়।

এদিকে, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম হাসপাতালে সাংবাদিকদের বলেন, ‘দলীয় সভানেত্রী ও সাধারণ সম্পাদকের নির্দেশে আইভীর চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ নিতে আমি এসেছি। সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে কথা বলেছি। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’

এর আগে বিকাল তিনটার দিকে আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত ঢাকার ল্যাবএইড হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে তাকে ল্যাবএইড হাসপাতালে আনা হয়।

Manual7 Ad Code

মেয়রের ব্যক্তিগত কর্মকর্তা (পিএ-২) আবুল হোসেন বলেন, ‘মেয়র বিকালে নিজ কার্যালয়ে একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তিনি অসুস্থ বোধ করেন। বমি বমি ভাব হলে তিনি বাথরুমে গিয়ে বমি করেন। পরে বের হয়ে স্যালাইন খান।’

তিনি আরও বলেন, ‘মেয়র অসুস্থ হয়ে পড়লে সিটি করপোরেশনের মেডিক্যাল অফিসার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি চিকিৎসক দল তার প্রাথমিক চিকিৎসা দেন। চিকিৎসকরা এ সময় তার প্রেসার লো পাচ্ছিলেন। তাকে তাৎক্ষণিক স্যালাইন পুশ করার সিদ্ধান্ত নেন তারা। পরে শারীরিক অবস্থার অবণতি হলে তাকে নিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকায় রওনা দেন চিকিৎসকরা।’

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code