আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০২২

আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

Manual5 Ad Code

ফাইল ছবি


সুরমা মেইল ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের ধাক্কায় আউয়াল মিয়া (৫০) ও ফয়েজ মিয়া (৫৫) নামে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে।

Manual5 Ad Code

 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

 

নিহত আউয়াল মিয়া নবীনগর উপজেলার মহেশপুর গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও ফয়েজ মিয়া একই এলাকার মৃত আব্দুল হাকিম ব্যাপারীর ছেলে।

 

দুর্ঘটনায় আহত মনির মিয়া (৪০) নামে একজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে আখাউড়া উপজেলার তারাগঞ্জের আব্দুল মান্নানের ছেলে। আহত আরেকজনের পরিচয় জানা যায়নি।

 

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার সকালে কুমিল্লা-সিলেট-ঢাকা আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাটি কুমিল্লা অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে আখাউড়া উপজেলার তন্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের লাশ উদ্ধারের পর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটিকে আটক করা যায়নি।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code