আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০১৯

আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

Manual1 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে আখাউড়া রেলসেকশনের ইমামবাড়ি দক্ষিণ আউটার এলাকার রেললাইন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়, শনিবার সকাল থেকে ইমামবাড়ি রেলওয়ে ষ্টেশন এলাকায় ঘুরাফেরা করছিলেন প্রায় ৫০ বছর বয়সের ওই ব্যক্তি। এ সময় আখাউড়া রেলওয়ে ষ্টেশনে যাত্রা বিরতি শেষে একটি মালবাহী কন্টেইনার ট্রেন চট্টগ্রাম যাচ্ছিল। রেললাইন পার হতে গিয়ে ওই ট্রেনের ধাক্কা খেয়ে লাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রেলওয়ে পুলিশ। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে হাফ হাতা সাদা চেক শার্ট ছিল বলে ওসি জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code