আগুনে ঘুমন্ত তিন রোহিঙ্গার মৃত্যু

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

আগুনে ঘুমন্ত তিন রোহিঙ্গার মৃত্যু

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা শিবির-সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তিন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও কয়েকজন।

 

Manual5 Ad Code

বৃহস্পতিবার (০১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগে বলে জানিয়েছেন উখিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক।

 

Manual8 Ad Code

শুক্রবার (০২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় সাত-আটটি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে।

 

নিহতরা হলেন- কুতুপালং ১০ নম্বর ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আরমান উল্লাহ (২০), মো. মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম ও আমান উল্লার ছেলে মোহাম্মদ আয়াস। তারা সবাই কুতুপালংয়ের স্থানীয় ছৈয়দুল মোস্তফার দোকানের কর্মচারী।

Manual8 Ad Code

 

এ বিষয়ে কুতুপালংয়ের ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, অনেক দোকানের কর্মচারীরা ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে ওই তিনজন বের হতে পারেনি। ঘুমন্ত অবস্থায় পুড়ে তারা মারা গেছেন। তিনজন মিয়ানমারের রোহিঙ্হা নাগরিক ছিলেন।

Manual6 Ad Code

 

উখিয়া ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা ইমদাদুল হক বলেন, কয়েক ঘণ্টার চেষ্টায় সকালে আগুন নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জুর মোর্শেদ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের পার্শ্ববর্তী ফিল্ড হাসপাতালগুলোয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code