আজ ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৭

আজ ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক :: রাঙামাটির লংগদুতে নিহত মোটরসাইকেল চালক ও সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে রোববার ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাঙালি ছাত্র পরিষদ।

Manual8 Ad Code

শনিবার পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শাহাদাৎ ফরাজি সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ৩ পার্বত্য জেলার সব মানুষকে হরতাল পালনের আহ্বান জানানো হয়েছে।

রাঙামাটির লংগদু সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম নয়ন ভাড়ায় মোটর সাইকেল চালানোর কাজ করতেন।গত ১ জুন খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের চার মাইল (কৃষি গবেষণা এলাকা সংলগ্ন) এলাকায় নয়নের লাশ পাওয়া যায়।

এর জের ধরে পরদিন সকালে নয়নের লাশ নিয়ে মিছিল থেকে লংগদু উপজেলা সদরে পাহাড়িদের কয়েকটি গ্রামে হামলা ও কয়েকশ বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে লংগদু উপজেলা সদরে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন।

Manual1 Ad Code

এ হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে দুই চাকমা যুবককে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পরে দীঘিনালার মাইনী নদী থেকে নিহত নয়নের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code