আতিয়া মহলে নিহত ৪ জঙ্গির মধ্যে ২ জনের ময়নাতদন্ত শুরু

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৭

আতিয়া মহলে নিহত ৪ জঙ্গির মধ্যে ২ জনের ময়নাতদন্ত শুরু

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে মহানগরীর দক্ষিন সুরমার শিববাড়ি ‘জঙ্গি আস্তানা’ আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে দু’জনের ময়না তদন্ত শুরু হয়েছে। ডা. শামসুল আলমের নেতৃত্বে চার সদস্যের চিকিৎসক দল ময়না তদন্ত পরিচালনা করছেন।

Manual5 Ad Code

আজ (মঙ্গলবার) দুপুর ১২টার দিকে লাশগুলো কড়া নিরাপত্তায় মর্গে নিয়ে যায় পুলিশ।

Manual2 Ad Code

পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে লাশগুলো ময়না তদন্ত শেষে ওসমানী হাসপাতালের হিমাগারে রাখা হবে। পরিচয় সনাক্ত হলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

গতকাল সন্ধ্যায় জঙ্গি আস্তানা থেকে লাশগুলো ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এনে হিমাগারে রাখা হয়।

Manual5 Ad Code

পুলিশ জানায়, অভিযানে নিহত অপর দুই জঙ্গির লাশ মর্গে আনার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, সিলেটের শিববাড়ি এলাকার আতিয়া মহল গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে।

এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় সিলেটে পুলিশ চেকপোস্টে দু’দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত এবং ৪০ জন আহত হন।

সোমবার তৃতীয় দফা সংবাদ সম্মেলনে সেনাবাহিনী জানায়, অভিযানে এ পর্যন্ত চার জঙ্গি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আছে তিন পুরুষ ও এক নারী।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code