সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা পিলার উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৬

সুনামগঞ্জে ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা পিলার উদ্ধার, চাঞ্চল্যের সৃষ্টি

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’ লেখা চৌম্বকীয় বৈশিষ্ট্যের প্রাচীন লোহার একটি সীমানা পিলার উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

Manual7 Ad Code

রোববার (২৬ জুলাই) দুপুরে সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের রূপ মিয়ার বসতবাড়ি থেকে এই লোহার বস্তু উদ্ধার করা হয়। রূপ মিয়া ওরফে রুক্কিয়া (৫০) এলাকায় মাদকসম্রাট হিসেবে পরিচিত।

 

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে রূপ মিয়ার বাড়িতে মাদকবিরোধী অভিযান চালান মাদকবিরোধী সংগঠনের স্থানীয় যুবকেরা। মাদক খোঁজাখুঁজির একপর্যায়ে প্রাচীন লোহার বস্তুটিও দেখতে পান তারা। পিলারের একদিকে দুটি তার রয়েছে এবং এর গায়ে ইংরেজিতে খোদাই করে লেখা ‘ইস্ট ইন্ডিয়া ১৮১৮’। বস্তুটি উদ্ধারের পর দৌলতপুর গ্রামের একজনের হেফাজতে রাখা হয়। পরে বিষয়টি শাল্লা থানা-পুলিশকে জানান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে রোববার দুপুরে পুলিশ পিলারটি থানা হেফাজতে নিয়ে যায়।

 

Manual8 Ad Code

আটগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য মো. নূরুল হক বলেন, দৌলতপুর গ্রামে যুবকদের নেতৃত্বে মাদকবিরোধী একটি সংগঠন আছে। শনিবার রাতে যুবকেরা মাদকসম্রাট রূপ মিয়ার বাড়িতে যান মাদক উদ্ধারের জন্য। মাদকের খোঁজ করতে গিয়ে তারা ওই পিলারের দেখা পান। পরে বিষয়টি পুলিশকে জানালে হেফাজতে নেন তাঁরা।

Manual1 Ad Code

 

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী বলেন, রূপ মিয়া একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাও আছে। তার বসতবাড়ি থেকে স্থানীয় বাসিন্দারা পিলারটি উদ্ধার করেছেন। খবর পেয়ে পুলিশ লোহাজাতীয় বস্তুটি থানায় নিয়ে আসে। পিলারটি থানা হেফাজতেই আছে। আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code