বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করেনি যুক্তরাষ্ট্র: সিলেটে বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

বাংলাদেশের ওপর নতুন শুল্ক আরোপ করেনি যুক্তরাষ্ট্র: সিলেটে বাণিজ্যমন্ত্রী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশের ওপর কোনো শুল্ক আরোপ করেনি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

Manual5 Ad Code

শুক্রবার (২৪ জুলাই) দুপুরের দিকে লাক্কাতুরা চা-বাগান এলাকায় সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ ক্যাম্পে পরিবার পরিকল্পনা, মা ও শিশু সেবা এবং চক্ষুসেবা দেওয়া হয়।

 

যুক্তরাষ্ট্রের ১০ শতাংশ শুল্ক আরোপ নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নে জবাবে তিনি বলেন, প্রকৃতপক্ষে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। আগে যুক্তরাষ্ট্রে যে শুল্ক আরোপ করেছিল, তা আইনি বাধ্য বাধকতার কারণে ১৫০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।

 

Manual1 Ad Code

তিনি বলেন, আগের শুল্ক মেয়াদোত্তীর্ণ হলে নতুন শুল্ক কার্যকর হবে। ফলে এটি নতুন শুল্ক আরোপ নয়, রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন। নতুন কোনো অতিরিক্ত শুল্ক চাপানো হয়নি। ফলে শুল্ক পরিস্থিতিতে বাস্তবে কোনো পরিবর্তন আসছে না।

 

যুক্তরাষ্ট্র আগের শুল্কই নতুন করে পুনঃস্থাপন করেছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, আজকে রাত ১২টার পরেও আগের শুল্কই থাকবে। তবে তা ভিন্ন নামে থাকবে।

 

Manual3 Ad Code

তেলের দাম নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ওঠানামা সত্ত্বেও সরকার ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ করছে এবং বর্তমানে তেলের দাম বাড়ানোর কোনও পরিকল্পনা নেই।

 

আগামীতে পর্যায়ক্রমে স্বাস্থ্যখাতে জিডিপির ৫ শতাংশ এবং শিক্ষাখাতেও ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়ার কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী।

 

সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের স্বাস্থ্যসেবা সম্প্রসারণে এরমধ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২৫০ শয্যা হাসপাতাল চালুর বিষয়টি অনুমোদন পেয়েছে এবং তা প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই চা-বাগান এলাকাগুলোতেও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হবে; যাতে স্থানীয় বাসিন্দাদের সাধারণ চিকিৎসার জন্য আর শহরে ছুটতে না হয়।

 

Manual3 Ad Code

সিলেটের জেলা প্রশাসক আব্দুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি চিকিৎসক জিয়াউর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান এবং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান বক্তব্য দেন।

 

অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।

 

(সুরমামেইল/এনআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code