আদালতে ‘জয়বাংলা’ স্লোগান: সুনামগঞ্জে আ.লীগের ৪১ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬

আদালতে ‘জয়বাংলা’ স্লোগান: সুনামগঞ্জে আ.লীগের ৪১ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার ১

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
কৃষক লীগ নেতার জামিন না মঞ্জুর করায় আদালতের ভেতর ‘জয় বাংলা’ স্লোগান দেয়ায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪১ নেতাকর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Manual1 Ad Code

 

সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই আশরাফুল বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

 

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় ওই মামলায় এক আসামিকে গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বিজ্ঞ বিচারকের আদালত (সুনামগঞ্জ সদর জোন) সোপর্দ করা হয়েছে।

 

Manual2 Ad Code

গ্রেফতারকৃত আসামির নাম আবুল খায়ের সজল। তিনি সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের ব্রাম্মণগাঁওর বাসিন্দা আব্দুর রহিমের ছেলে ও ওই উপজেলার আওয়া লীগের কর্মী। সোমবার পুর্বের মামলার হাজিরা দিতে এসে স্লোগানকান্ডে তিনি গ্রেফতার হন।

 

সুনামগঞ্জ পুলিশ সুপার এবি এম জাকির হোসেন পিপিএম এমন তথ্য নিশ্চিত করেন।

 

মামলা ও আদালত সুত্র জানায়, আওয়ামী সরকার পতনের পর তাহিরপুরে দায়েরকৃত একটি নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হিসাবে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি জিল্লুর আখঞ্জি সোমবার বেলা ১১টার দিকে আদালতে আত্মসমর্পন করেন।

 

আদালত (তাহিরপুর জোন) জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই মামলার অন্য আসামিরা আদালতে হাজির হওয়ায় পুর্বে জামিন লাভ করায় তাদেরকে জামিন মঞ্জুর করেন আদালতের বিচারক।

 

অপরদিকে জিল্লুর আখঞ্জির জামিন না মঞ্জুর হওয়ায় আদালতের এজলাস থেকে কাষ্টডিতে নেয়ার সময় আদালতের ভেতর জামিন প্রাপ্ত বেশ কয়েকজন আসামি, জেলা শহরের আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উক্তেজিত হয়ে ‘জয়বাংলা’ স্লোগান দিতে দিতে আদালতের ভেতর ত্যাগ করেন।

Manual3 Ad Code

 

ওই স্লোগানের ঘটনায় আদালতের ভেতর-বাহিরে গণ আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্লোগানের ভিডিও ফুটেজ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সরকার ও আদালতের নজওে আসার পর পরই ওই মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে আদালতের একাধিক আইনজীবী নিশ্চিত করেন।

 

Manual5 Ad Code

যাদেরকে আসামি করা হয়েছে: একটি দায়িত্বশীল সুত্র জানায়, আদালতের (জিআরও তাহিরপুর জোন) দেয়া তালিকা ধরে তাহিরপুরের পুর্বে দায়েরি নাশকতার মামলা হাজিরা দিতে আসা এক কিশোর ছাড়া জেলা স্বেচ্ছাছাসেবকলীগ নেতা, কারাগারে প্রেরণ কৃত কৃষক লীগ নেতা জিল্লুর সহ অন্যদের আসামি করা হয়েছে।

 

অপরদিকে অভিযোগ উঠেছে আদালতে হাজিরা দিয়ে কেউ কেউ নিজ বাড়ি তাহিরপুরে, শহরে এমনকি চিকিৎসাকাজে স্লোগানের পুর্বেই আদালত প্রাঙ্গন ত্যাগ করার পরও হয়রানী মুলক আসামি করা হয়েছে।

 

অভিযুক্তরা ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে স্লোগানে জড়িতদের ও উস্কানিদাতাদের শনাক্ত করনের দাবি তুলেছেন।

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, মামলার তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের কৌশল হিসাবে আপাতত ওই মামলার অন্য আসামিদের নাম প্রকাশ সম্ভব হচ্ছেনা।

 

(সুরমামেইল/এইচএসএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code