লন্ডনে সাগরে ডুবে বাংলাদেশি বংশোদ্ভূত মা-মেয়ের মৃত্যু

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২৬

লন্ডনে সাগরে ডুবে বাংলাদেশি বংশোদ্ভূত মা-মেয়ের মৃত্যু

Manual7 Ad Code

সাগরে ডুবে নিহত ব্রিটিশ বাংলাদেশি মা ও মেয়ে। ছবি: সংগৃহীত


মেইল ডেস্ক:
যুক্তরাজ্যের লন্ডনে শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে সাগরে ডুবে মারা গেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নারী ও তাঁর ১৫ বছর বয়সি মেয়ে।

 

গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সাগরপাড়ে ঘুরতে গিয়ে এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া মায়ের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায় বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।

 

Manual4 Ad Code

নিহতরা হলেন- ডা. মনসুর রহমানের স্ত্রী এবং তাঁদের ১৫ বছরের মেয়ে। নিহত ওই নারী যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও সিলেটের ছাতক উপজেলার মুজিবুর রহমানের মেয়ে। আর ডা. মনসুর রহমান সিলেটের বিএনপি নেতা শেখ মখন মিয়ার সন্তান।

 

পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের এসেক্সের কলচেস্টারে অবস্থিত ‘ওয়েস্ট মার্সি’ সমুদ্রসৈকতে পরিবারের সদস্যদের নিয়ে আনন্দমুখর সময় কাটাচ্ছিলেন। এ সময় হঠাৎ জোয়ার এসে পরিবারের ছোট সন্তানকে ভাসিয়ে নিয়ে যেতে থাকে। শিশুটিকে বাঁচাতে ঝাঁপ দেন ওই নারী ও তার ১৫ বছর বয়সি বড় মেয়ে। শেষ পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হলেও তলিয়ে যান তারা দুজনই।

Manual1 Ad Code

 

নিহত নারীর বাবা মুজিবুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত পরিবারের অন্য সদস্যদের আশঙ্কাজনক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে (হেলিকপ্টার) দ্রুত লন্ডনের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

Manual5 Ad Code

সংবাদ পাওয়ার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাজ্যের জরুরি সেবা সংস্থাগুলো।

 

এসেক্স পুলিশের এক মুখপাত্র জানান, কলচেস্টারের ওয়েস্ট মার্সি এলাকায় একটি জরুরি পরিস্থিতি মোকাবিলায় একাধিক দল দায়িত্বপালন করছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় সাধারণ জনগণকে আপাতত ‘সিভিউ অ্যাভিনিউ’ এবং এর সংলগ্ন সৈকত এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

 

ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে এইচএম কোস্টগার্ডের হেলিকপ্টার ও রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউটের (আরএনএলআই) একাধিক বিশেষ ইনশোর লাইফবোট সাগরে টানা উদ্ধার তৎপরতা চালায়।

 

(সুরমামেইল/এসএইচ)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code