আদালত থেকে ফেরার পথে যুবলীগ কর্মী খুন

প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৯

আদালত থেকে ফেরার পথে যুবলীগ কর্মী খুন

Manual1 Ad Code

পিরোজপুর জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (০৩ জানুয়ারি) দুপুরে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী নামক স্থানে এই ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত যুবলীগ নেতার নাম মো. সাকিল আহমেদ আশিষ (৪০)। তিনি পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুর গ্রামের মৃত মোকছেদ আলী হাওলাদারের ছেলে।

Manual3 Ad Code

স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার পিরোজপুর জেলা জজ আদালতে একটি মামলায় হাজিরা শেষে বাড়ি ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে কলাখালী-পিরোজপুর সড়কের কৈবর্ত্যখালী নামক স্থানে ১০ থেকে ১৫ জনের একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে।

Manual3 Ad Code

স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বিকেল পৌনে চারটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সাকিলকে মৃত ঘোষণা করেন।

কলাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুজ্জামান শিমুল জানান, সাকিল ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। সে কৈবর্ত্যখালী এলাকার সাজিদুল ইসলাম জয় হত্যা মামলার আসামি ছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code