আফগানে আত্মঘাতী হামলায় নিহত ১৪

প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, জুন ২০, ২০১৬

আফগানে আত্মঘাতী হামলায় নিহত ১৪

Manual5 Ad Code

download (2)

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিনিবাসে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন যাত্রী নিহত হয়েছেন। আলজাজিরার খবরে এ সংবাদ জানানো হয়। তালেবান হামলার দায় স্বীকার করেছে।

Manual5 Ad Code

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সিদ্দিকি ট্যুইটারে জানিয়েছেন, হামলায় ১৪ জন নিহত হয়েছেন ও আটজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

Manual7 Ad Code

পুলিশ জানিয়েছে, মিনিবাসটি বেসরকারি নিরাপত্তা কর্মীদের একটি দলকে বহন করছিল। নিহতদের মধ্যে নেপালি ও আফগান উভয় দেশের নাগরিক রয়েছেন।

Manual1 Ad Code

আফগানিস্তানের রাজধানী কাবুলে সর্বশেষ হামলা হয়েছিল এপ্রিলের ১৯ তারিখ। তালেবানদের ওই হামলায় ৬৪ জন নিহত এবং ৩৪০ জন আহত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code