সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২১
সুরমা মেইল ডেস্ক : আরো একবার কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এল একটি মৃত তিমি। শনিবার (১০ এপ্রিল) সকালে কক্সবাজারের হিমছড়ি সৈকতে এ তিমিটি ভেসে আসে।
জানা গেছে, মৃত তিমিটির ওজন আনুমানিক ২ টনের মতো হবে। এদিকে মৃত তিমিটি দেখতে ভিড় জমিয়েছে স্থানীয় উৎসুক মানুষজন। এর আগে শুক্রবার দুপুরে একই সৈকতে ভেসে এসেছিল আরো একটি মৃত তিমি।
এ বিষয়ে কক্সবাজার সমুদ্র সম্পদ রক্ষা আন্দোলনের সমন্বয়ক মফিজুর রহমান বলেন, দুটি কারণে তিমি মাছ মারা যায়। প্রথমত, বয়সকাল পার হলে তিমি মারা যেতে পারে। দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সময় আঘাতের কারণে তিমি মারা যেতে পারে।
বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা দিপু বলেন, এর আগে ১৯৯৬ ও ২০০৮ সালে আরো ২টি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিল। এসব তিমি সমুদ্রে জলযান চলাচলের সময় আঘাতের কারণেও মারা যেতে পারে, যা খতিয়ে দেখা উচিত।
Design and developed by ওয়েব হোম বিডি