আমলাতন্ত্র এখন আমলালীগ হয়ে গেছে : মির্জা ফখরুল

প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২১

আমলাতন্ত্র এখন আমলালীগ হয়ে গেছে : মির্জা ফখরুল

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি : আওয়ামীলীগ এখন আর আওয়ামীলীগ নেই। তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। ক্ষমতা টিকে থাকার জন্য আওয়ামীলীগ আমলতাতন্ত্রকে ব্যবহার করছে। প্রকৃতপক্ষে আমলাতন্ত্র এখন আমলালীগ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Manual6 Ad Code

 

বুধবার (০৮ সেপ্টেম্বর) পৌর শহরের আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির বর্ধিত সভায় তিনি কথাগুলো বলেন।

 

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সমস্ত রাষ্ট্রযন্ত্র গুলোকে তারা দলীয়ভাবে নিয়ন্ত্রণ করছে। যার কারণে আওয়ামীগ এখন এ দেশকে তাঁদের পৈত্রিক সম্পত্তি ভাবতে শুরু করেছে।

 

দলীয় নেতা কর্মীদের মামলার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না ৩৫ লাখ রাজনৈতিক মামলা হয়। কিন্তু এই ফ্যাসিস্টবাদী সরকার সেই কল্পনাকেও হার মানিয়েছে। কথা বললেও মামলা, কোথাও মিটিং করলেও মামলা। মামলা হামলা বন্ধ করে তিনি সরকারকে পদত্যাগ করে একটি সকলের কাছে গ্রহনযোগ্য নির্বাচনের আয়োজন করতে আহবান জানান।

Manual1 Ad Code

 

তিনি আরও বলেন, অবশ্যই নতুন করে নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। যেটা জনগণের কাছে গ্রহনযোগ্য হয় সেটাই হবে বিএনপির একমাত্র দাবি। এ দাবি আদায়ের লক্ষ্যে সমস্ত দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামে একসাথে কাজ করতে হবে। ইতিপূর্বে সকল রাজনৈতিক মামলা তুলে নিতে হবে এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার গঠনের মাধ্যমে নতুন করে নির্বাচনের আয়োজন করতে হবে। এটাই হবে সরকারের প্রতি সবচেয়ে বড় আহবান।

Manual6 Ad Code

 

এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, সহ সভাপতি আল মামুন, সুলতানুল ফেরদৌস চৌধুরী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, মহিলা দলের সভাপতি ফুরাতুন নাহার প্যারিস, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code