আ’লীগ চায় জনগণের উন্নয়ন : প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০১৮

আ’লীগ চায় জনগণের উন্নয়ন : প্রধানমন্ত্রী

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ চায় জনগণের উন্নয়ন। আওয়ামী লীগের কাছে কিছু চাইতে হবে না। আমরা জানি কি করতে হয়।

শনিবার (১৪ জুলাই) বিকেল চারটায় পাবনা পুলিশ লাইন মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমার কিছু চাওয়ার নেই। আমার পরিবারের সব সদস্যকে নির্মমভাবে হত্যা করেছে। আজ আমরা সব হারিয়ে স্বজন হারানোর বেদনা নিয়ে এসেছি আপনাদের জন্য কাজ করতে। সেটাই আমার লক্ষ্য।

Manual1 Ad Code

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচন ঠেকানোর নামে বিএনপি জামাত মিলে হাজার হাজার মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে। বিদ্যুৎ কেন্দ্র পুড়িয়ে ও তার কর্মকর্তাকে পুড়িয়ে হত্যা করেছে। পুলিশকে আগুনে ফেলে ও পিটিয়ে হত্যা করেছে। সাড়ে ৩ হাজার বাস পুড়িয়েছে, ২৯টি রেল পুড়িয়েছে। ৬টি ভূমি অফিস পুড়িয়েছে। খালেদা জিয়া এতিমের টাকা এতিমকে না দিয়ে নিজে আত্মসাত করেছেন। যার কারণে মামলায় আজ তিনি জেল খাটছেন। তাকে তো সরকার গ্রেপ্তার করেনি। কোর্টের রায় হয়েছে। এতিমের সম্পদ চুরি করলে তো সাজা হবেই। আমরা সাধারণ মানুষের কল্যাণে কাজ করি আর ওরা জানে খুন, হত্যা ধ্বংস। তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই মানুষ হত্যা করেছে।

প্রধানমন্ত্রী বলেন, পাবনার অনেক আওয়ামী লীগ নেতাকর্মীকে তারা হত্যা করেছে। সারা বাংলাদেশে তারা এই তান্ডব চালিয়েছিল। কই আমরা তো প্রতিশোধ নিতে যাইনি। আমরা প্রতিটা সময় কাজে লাগিয়েছি উন্নয়নকাজে।

Manual3 Ad Code

আ. লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ এদেশের মানুষের কল্যাণে কাজ করে, আওয়ামী লীগ লুটপাট আর নিজের ভাগ্য গড়তে আসে না। আমরা আসি আপনাদের ভাগ্য গড়তে। আজকে দারিদ্রমুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই, জঙ্গিমুক্ত ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আপনাদের কাছে সাহায্য চাই। প্রতিটি গ্রামকে আমরা নগরে উন্নত করবো, শহরে উন্নত করবো।

পাবনাবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়েছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে। নৌকায় ভোট দিয়েছেন বলেই স্বাধীনতা পেয়েছেন। এ নৌকায় ভোট দিয়ে যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়, মানুষ ভাল থাকে। এখন আমরা প্রায় ৪০ লাখ বয়স্ক মানুষকে ভাতা দিচ্ছি। ১৪ লাখ স্বামী পরিত্যক্তা বা বিধবা মহিলা ভাতা পাচ্ছে। আমরা প্রায় ১০ লাখ প্রতিবন্ধীকে ভাতা প্রদানের ব্যবস্থা করে দিয়েছি। ৮০ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে বৃত্তির ব্যবস্থা করেছি। প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৪০ লাখ ছাত্র-ছাত্রীর মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে বৃত্তির টাকা পৌঁছে দিচ্ছি। ঘরে বসে চিকিৎসা পাওয়ার ব্যবস্থা এই আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। ভূমিহীনদের খাসজমি দেয়া হচ্ছে। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি।

এ সময় তিনি সকলকে নৌকায় ভোট দেয়ার জন্য উপস্থিত জনগণের প্রতি আহবান জানান।

Manual8 Ad Code

জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, রেলমন্ত্রী মজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিক মাহমুদ চৌধুরী এমপি, আল মাহমুদ স্বপন, পাবনা-১ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা-২ আসনের সংসদ সদস্য আজিজুল হক আরজু, পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল, সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, আবুল কালাম আজাদ, চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ।

জনসভার শুরুতে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ঈশ্বরদী-পাবনা-ঢালারচর রেলপথ, ঈশ্বরদী থেকে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত রেলপথ, ঈশ্বরদী থানা ভবন, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, পাবনা মেডিকেল কলেজের ছাত্রাবাস ও ছাত্রী নিবাস, বিভিন্ন উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন প্রকল্প সহ ৪৯টি বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code