আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশ বন্ধ

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৬

আল-আকসা মসজিদে অমুসলিমদের প্রবেশ বন্ধ

Manual8 Ad Code

file (2)আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাস পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে ইহুদি ও অন্যান্য অমুসলিমদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। মসজিদে নামাজ আদায়ে আসা মুসলিম ও ইসরায়েলি পুলিশের মধ্যে ২ দিনের সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্র মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইহুদি প্রবেশের নিষেধাজ্ঞা রমজানের শেষ পর্যন্ত বহাল থাকবে।

রবিবার সকাল থেকেই মসজিদগামী মুসলিমদের সাথে ইসরায়েলি পুলিশের সংঘর্ষ বাধে। মূলত রমজান মাসে ইহুদিদের মসজিদ পরিদর্শনে ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতি দেয়া থেকেই দ্বন্দ্বের সূত্রপাত।

Manual3 Ad Code

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট রবিবার জানিয়েছে, এই সংঘর্ষে রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও মারধোরের শিকার হয়ে আহত ৭ জন ফিলিস্তিনিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Manual7 Ad Code

আল-আকস মসজিদ প্রাঙ্গণটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। ঐ জায়গাটি ১৯৬৭ সালে ইসরায়েল নিজেদের করে নেয় যেটা আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়নি। ইহুদি ও অমুসলিমরা মসজিদ পরিদর্শন করতে পারেন কিন্তু প্রার্থনা করতে পারেন না।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code