আল শাবাবের হামলায় ইথিওপিয়ার ৪৩ সেনা নিহত

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জুন ৯, ২০১৬

আল শাবাবের হামলায় ইথিওপিয়ার ৪৩ সেনা নিহত

Manual5 Ad Code

al-shababআন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল শাবাবের হামলায় ইথিওপিয়ার ৪৩ সেনা নিহত হয়েছে। খবর আল জাজিরার। ৪৩ সেনাকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিরা। আফ্রিকান ইউনিয়নে (এএমআইএসওএম) কর্মরত সেনাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে জঙ্গিরা। রাজধানী মোগাদেসু থেকে ৩শ কিলোমিটার উত্তরের হালগান শহরে বৃহস্পতিবার ওই হামলা চালানো হয়। ওই হামলায় আল শাবাবের বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছে তবে তাদের সংখ্যা নিশ্চিত নয়। আল শাবাব জানিয়েছেন, তারা ভয়াবহ হামলা চালিয়ে সেনা ঘাঁটি ধ্বংস করেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code