আসামী ধরতে গিয়ে সন্ত্রাসীর কুপে ২ পুলিশ সদস্য আহত

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮

আসামী ধরতে গিয়ে সন্ত্রাসীর কুপে ২ পুলিশ সদস্য আহত

Manual4 Ad Code

চট্টগ্রাম নগরীর আসাদগঞ্জের শুটকি পল্লীতে আসামি ধরতে গিয়ে সন্ত্রাসীর চাপাতির আঘাতে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (১১ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। তবে সন্ত্রাসী আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual7 Ad Code

আহত পুলিশ সদস্যরা হলেন- এএসআই আবু হায়াত ও কনস্টেবল রাসেল মিয়া। তবে, আহত অপর যুবকের নাম জানা যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান- চুরি, ছিনতাই অবৈধ অস্ত্র রাখাসহ বিভিন্ন অভিযোগ আজাদের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়না ছিল। মঙ্গলবার ভোরে তাকে গ্রেপ্তার করতে আসাদগঞ্জের শুটকি পল্লীতে যায় পুলিশ। বিষয়টি টের পেয়ে আজাদ চাপাতি দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশসহ স্থানীয় এক যুবক আহত হন। আত্মরক্ষার্থে পুলিশও গুলি করে। এতে আজাদের হাতে ও পায়ে গুলি লাগে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code