সিলেট ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৯ পূর্বাহ্ণ, জুলাই ১৪, ২০২৪
খেলাধুলা ডেস্ক :
চলছে ইউরো ২০২৪। জার্মানিতে চলমান এবারের আসর প্রায় শেষের পথে। বাকি আর মাত্র একটি ম্যাচ। যেখানে শিরোপার লড়াইয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্পেন। বার্লিনে ম্যাচটি শুরু হবে ১৪ জুলাই দিবাগত রাত ১টায়।
এরই মধ্যে ইউরোর এবারের আসরের সবচেয়ে বাজে খেলা ফুটবলারদের নিয়ে ফ্লপ একাদশ প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা। যেখানে জায়গা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
বিশ্বকাপে দারুণ করলেও এবারের ইউরোতে ব্যর্থ ছিলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। ইউরোর ফ্লপ একাদশে গোলরক্ষক হিসেবে আছেন তিনিই। রক্ষণভাগে আছেন ইউক্রেনের জিনচেঙ্কো, ডেনমার্কের ক্রিস্টেনসেন এবং ইতালির মানচিনি ও ডি লরেঞ্জো।
ফ্লপ একাদশের মিডফিল্ডে রয়েছেন তিনজন। তারা হলেন- হাঙ্গেরির ডমিনিক সোবজলাই, সার্বিয়ার মিলিনকোভিচ স্যাভিচ ও স্কটল্যান্ডের স্টুয়ার্ট ম্যাকগিন।
তিনজন ফরোয়ার্ড এবারের ইউরোর ফ্লপ একাদশে জায়গা পেয়েছেন। রোনালদো ছাড়াও সেখানে আছেন বেলজিয়ামের রোমেলু লুকাকু ও সার্বিয়ার ডুসান ভ্লাহোভিচ।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি