ইমরানকে পেলেই ‘জুতাপেটা’ করার ঘোষণা

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০১৮

ইমরানকে পেলেই ‘জুতাপেটা’ করার ঘোষণা

Manual2 Ad Code

বাংলাদেশের যেখানেই ইমরান এইচ সরকারকে পাবেন, সেখানেই জুতাপেটা করে তার গায়ের চামড়া তুলে নেবার ঘোষণা দিলেন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি সৈয়দ মিজানুর রহমান।

কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন উপাচার্যের বাসভবনে হামলার প্রতিবাদে মঙ্গলবার (১০ এপ্রিল) ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা আয়োজিত সমাবেশে উপস্থিত কর্মীদের উদ্দেশে এই কথা বলেন তিনি।

Manual2 Ad Code

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরানকে ‘পাকিস্তানের প্রেতাত্মা’ হিসেবে আখ্যা দিয়ে তিনি তাকে গ্রেপ্তারের দাবি জানান।

Manual2 Ad Code

প্রসঙ্গত, রোববার আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ছোঁড়া পুলিশের রাবার বুলেটে আহত হন ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী আবু বকর। এরপর তার মৃত্যুর গুজব ফেসবুকে শেয়ার করেন ইমরান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code